ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৯:৫৯:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

মহিলা দলের চার নেত্রীর পদ স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের চার নেত্রীর পদ স্থগিত করেছে দলটি। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এই শাস্তি দেওয়া হয়।

বুধবার (২৬ এপ্রিল) মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল-কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি জেসমিনা খানম, আঁখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ লিটার প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।