ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

মহিলা দলের সম্পাদক সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা এদিন মামলার প্রতিবেদন দাখিল না করায় ২৩ মার্চ দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা আহম্মেদ। সেখানে তিনি ‘উসকানিমূলক ও আপত্তিকর’ কথা বলেন। এ ছাড়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ স্বাধীনতাযুদ্ধ ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বক্তব্য দেন তিনি।

এ মামলায় গত বছরের ৬ নভেম্বরে গুলশানের বাসা থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেন র‍্যাব-৩ এর সদস্যরা। পরে তাকে দুই দিনের রিমান্ডেও পাঠানো হয়। রিমান্ড শেষে তাকে পাঠানোর নির্দেশ দেন আদালত।