মহিলা পরিষদ সুবর্ণ জয়ন্তী সম্মাননা পেলেন আয়শা খানম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ পিএম, ৩০ মে ২০২১ রবিবার
ফাইল ছবি।
নারী নেত্রী আয়শা খানমকে মহিলা পরিষদের সুবর্ণ জয়ন্তী সম্মাননা দেয়া হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী উপলক্ষে আজ রোববার এক অনলাইন অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সভাপতি আয়শা খানমকে এ সম্মাননা দেয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘মহিলা পরিষদের ৫০ বছরের পথ চলা ও বাংলাদেশের নারী আন্দোলনের ভবিষ্যৎ’ বিষয়ক একক বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, লেখক, গবেষক ও প্রকাশক মফিদুল হক।
মফিদুল হক বলেন, মহিলা পরিষদের পথচলা আর বাংলাদেশের পথচলা মিলেমিশে একাকার হয়ে আছে। নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে মহিলা পরিষদের যাত্রা শুরু হয়। যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে নারীর অবস্থানের কথা তুলে ধরে
তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই মহিলা পরিষদ উজ্জীবিত তরুণীদের নিয়ে সমাজকে এগিয়ে নেয়ার কাজ শুরু করে।
বাংলাদেশের নারী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামাল, মনোরমা বসু ও হেনা দাসের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সংগঠন বিস্তার, জনজীবনের কল্যাণ এবং নতুন রাষ্ট্রের সংবিধান ও আইনে নারীর অধিকার সংযুক্ত করার উদ্যোগ নেয়ার পাশাপাশি বৈশ্বিক নারী আন্দোলনের সাথেও যুক্ত হতে থাকে।
মফিদুল হক আরও বলেন, যৌতুক বিরোধী আইন প্রণয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ১৯৭৫ সালকে নারী দশক ঘোষণা, সিডও সনদ বাস্তবায়নসহ নারীর অধিকার আদায়ে মহিলা পরিষদ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।
তিনি বলেন, তৃণমূলের নারীদের মাধ্যমে সংগঠনের বিস্তৃতি ঘটিয়ে বৃহত্তর স্বেচ্ছাসেবী গণনারী সংগঠন হিসেবে মহিলা পরিষদকে গড়ে তুলতে আয়শা খানমের মেধা, প্রজ্ঞা ও সামাজিক দায়বদ্ধতার ভূমিকা অপরিসীম। পুরুষতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন সমাজে স্রোতের বিপরীতে থেকে নারী আন্দোলনকে একটি দৃঢ় ও টেকসই অবস্থানে নিয়ে আসতে মুক্তিযোদ্ধা আয়শা খানম যে অবদান রেখেছেন তা সংগঠন সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু । আয়শা খানমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন তার একমাত্র কন্যা উর্মি খান এবং ননদ সৈয়দা মনিরা আক্তার খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা , বিশিষ্ট সংগীত শিল্পী আজিজুর রহমান তুহিন, সুরাইয়া বেগম এবং রোকেয়া সদনের শিক্ষার্থীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় কবি সুফিয়া কামালের লেখা ‘অমৃত কন্যা’ কবিতা আবৃত্তি করেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগমের সঞ্চালনায় সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, আইনজীবী, ইউএন উইমেনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বাংলাদেশ মহিলা পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ৪ এপ্রিল থেকে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আজ এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তা শেষ হলো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


