ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:১০:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক : নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে ফিফা মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো যুক্তরাষ্ট্র। এই নিয়ে চার বার তারা বিশ্বসেরার শিরোপা অর্জন করল।

রবিবার ম্যাচে আগাগোড়া নিজেদের আধিপত্য বিস্তার করে সফল হয় যুক্তরাষ্ট্র । নেদারল্যান্ডসের তরফে একমাত্র বাধা তৈরিতে সক্ষম হয়েছেন তাদের গোলরক্ষক সারি ভ্যান ভিনেনডাল। প্রথমার্ধে অন্তত তিনটি অবধারিত গোলের হাত থেকে তিনি দলকে বাঁচিয়েছেন।

ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত ভলিতে আমেরিকাকে এগিয়ে দেন চৌত্রিশ বছরের মেগ্যান র‌্যাপিনো। ৬ গোল দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। ইংল্যান্ডের এলেন হোয়াইটের সঙ্গে যুগ্মভাবে এবার গোল্ডেন বুট খেতাবও জিতলেন র‌্যাপিনো। ৬৯ মিনিটের মাথায় একক চেষ্টায় গোল করেন রোজ ল্যাভেল।

-জেডসি