ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৮:৩৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহিলা শ্রমিক লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। ২০০৪ সালের ২৯ মার্চ মহিলা শ্রমিক লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা শ্রমিক লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এরপর সকাল ৯টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক র‌্যালীর আয়োজন করা হয়েছে। 

র‌্যালী পূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সমাবেশে সভাপতিত্ব করবেন  মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।