ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪৩:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

মহিলা সমিতি প্রাঙ্গণে জমে উঠেছে কারুশিল্প মেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি প্রাঙ্গণে জমে উঠেছে ঐতিহ্যবাহী কারুশিল্প মেলা-২০২১। পাঁচ দিনব্যাপী এ  মেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে মেলা।
বৃহস্পতিবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। 
ঢাকাবাসীর কাছে দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পের বৈশিষ্ট্য ও নান্দনিকতা তুলে ধরা এ  মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 
মেলা  থেকে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী কারুপণ্য সংগ্রহ করতে পারবেন। ২৬টি স্টলের মাধ্যমে মোট ৫২ জন কারুশিল্পী এ মেলায় বিভিন্ন কারুপণ্য প্রদর্শন করছেন।