ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২১:৫৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার বড় মহেশখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্থানীয় ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

পরে চকরিয়া থেকে আরও একটি ইউনিট আনা হয়। ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মির্জা তারেক জানান, বাজারের বড় মসজিদের পাশের কোনো দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন সারাবাজার ছড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতি নিরুপণের কাজ করছে দমকল বাহিনী।

-জেডসি