মা ইলিশ সংরক্ষণ, জেলেরা নদীতে নামলে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
এ বছর মা ইলিশ সংরক্ষণে কোনো জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না এবং যদি কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
মোহসীন উদ্দিন বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় এবারের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে। অন্য বছরের তুলনায় এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোরভাবে মনিটরিং করব। অভিযান চলাকালে আমরা কোনো জেলেকে নদীতে নামতে দেব না। যদি কেউ আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এ সময়টাতে যতগুলো বরফ কল আছে তা বন্ধ থাকবে। লোকাল যে বাজারগুলোতে অবৈধভাবে ইলিশ বিক্রি হয়, সেসব বাজার আমরা মনিটরিং করব। শুধুমাত্র বিক্রেতা নয়, রাস্তা যদি ক্রেতাদের কাছ থেকেও ইলিশ পাওয়া যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। টাস্কফোর্সের সঙ্গে যেন সেনাবাহিনী ওইসব অবৈধভাবে ইলিশ বিক্রির ঘাটগুলোতে যায় সেজন্যে অনুরোধ করব। ২৪ ঘণ্টাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দাদন ব্যবসায়ী, বরফ কল ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে একটু মতবিনিময় করার ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও জেলেদের সঙ্গে মতবিনিময় করব। অভিযানকালীন চার জেলার সমন্বয়ে কাজ করা যেতে পারে। এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মনিরুল ইসলাম এবং মৎস্যজীবী নেতা তছলিম বেপারী প্রমুখ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




