মা হাসপাতালে, দুই শিশুর লাশ নিয়ে গেলেন বাবা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় আলভি (৭) ও জান্নাত (১২) নামে দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেছেন নিহতদের বাবা মোজাম্মেল হোসেন বিপ্লব। মামলায় একমাত্র আসামি করা হয়েছে শিশুদের মা পপিকে। এদিকে, নিহত শিশুদের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে গেছেন তাদের বাবা।
গতকাল শনিবার রাতে স্ত্রীর বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেছেন ওই নারীর স্বামী।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব রহমান আজ রোববার সকালে দৈনিক আমাদের সময় অনলাইনকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিহতদের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি ওই শিশুদের মা। তিনি এখন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।’
নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, শনিবার সকালে খিলগাঁও থানার মোল্লা ভবন নামে এক বাড়ি থেকে আলভি (৭) ও জান্নাত (১২) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ছুরি ও বটি উদ্ধার করা হয়েছে। দুই শিশু ন্যাশনাল আইডিয়াল স্কুলের চতুর্থ ও প্রথম শ্রেণির ছাত্রী।
শিশুদের হত্যার কথা স্বীকার করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পপি। তিনি বলেন, ‘শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘুমন্ত দুই শিশু জান্নাত ও আলভীকে হত্যার পরিকল্পনা করি। প্রথমে আগুনে পুড়িয়ে ও পরে বটি দিয়ে কুপিয়ে হত্যা করি।’
মা হয়ে কেন এমনভাবে নিজের সন্তানদের হত্যা করলেন জানতে চাইলে তিনি বলেন, ‘সন্তানদের লেখাপড়া করাতে পারছিলাম না। সংসার চালানো যাচ্ছিল না। স্বামী সংসার খরচ দিত মাত্র ১ হাজার ১০০ টাকা। ওই টাকায় কিছুই করা যাচ্ছিল না।’
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






