মাউশির ৭ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতায় সাত কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পে’র উপপরিচালক সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমানকে ভোলার ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। একই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক এ.এস.এম এমদাদুল কবিরকে একই প্রকল্পে’র উপপরিচালক হিসেবে নিয়োগ করা হয়। আর নরসিংদীর শিবপুর উপজেলার সরকারি শহীদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক মো. আকরাম হোসেনকে একই প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
মাউশির সহকারী পরিচালক (কলেজ-৩) সহকারী অধ্যাপক ফারহানা আক্তারকে মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করা হয়। অন্যদিকে, এপদে নিয়োগ করা হয়েছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদেরকে।
একই আদেশে মাউশির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে ঝালকাঠি সরকারি কলেজে বদলি করা হয়েছে। এই পদে নিয়োগ করা হয়েছে চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আনিকা রাইসা চৌধুরীকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাউশির বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক সুবিধা নেওয়ার কারণে কিছু কর্মকর্তাকে বদলি করা হয়। আর মাঠ পর্যায়ে সুনাম রয়েছে এমন কর্মকর্তাদের মাউশির বিভিন্ন পদে পদায়ন করা হয়।
-জেডসি
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







