ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:১৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

মাগুরায় গণহত্য দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরা জেলায়  নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ গণহত্যা দিবস পালিত হয়েছে।  এ  উপলক্ষে সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আ ফ ম ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ  চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন  শ্রেণী পেশার মানুষ। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আজ শনিবার  রাত ১০.৩০ থেকে ১০.৩১ মিনিট ১ মিনিটের জন্য প্রতিকী ব্লাক-আউট পালন করা হবে।