ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১১:০৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

মাগুরায় ট্রাক চাপায় মা-মেয়ের প্রাণ গেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-বুনাগাতী সড়কের জুনারী মোড় এলাকায় ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা  শালিখা উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার ৭ মাসের শিশুকন্যা খাদিজা।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, উপজেলার পুলম গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে শালিখা-বুনাগাতী সড়ক দিয়ে শরীফা বেগম তার শিশু কন্যা খাদিজাকে নিয়ে সদর আড়পাড়া বাজারে আসছিলেন। তারা জুনারী মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ট্র্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মা ও মেয়ে দুই জনেরই মৃত্যু হয়। 

পুলিশ ট্রাকসহ চালক শুকুর আলী (৪৫) কে আটক করেছে। এ ঘটনায়  শালিখা থানায় মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।