মাছ ও পাখির রাজ্য বাইক্কা বিল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বাইক্কা বিলটি মাছ ও পাখির অন্যতম এক অভয়াশ্রম। বাইক্কা বিলের মূল আকর্ষণ অতিথি আর স্থানীয় পাখি। চলমান শীতের মৌসুমেও পাখির কিচিরমিচির শব্দ, আকাশে ঝাঁকে ঝাঁকে পাখির উড়াউড়ি আর পানিতে মাছের লুকোচুরি খেলা মাতিয়ে রেখেছে বিলটিকে।
বাইক্কা বিলে শীতের বিকেলে হাজারও পাখির উপস্থিতি ও কলতান যে কাউকে পুলকিত করবে। শ্রীমঙ্গল সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং হাইল হাওরের পূর্বদিকে প্রায় ১০০ হেক্টর জলাভূমি নিয়ে অপরূপ সৌন্দর্যমন্ডিত এ বিলটিই হলো বাইক্কা বিল। বর্তমানে হাইল হাওরের প্রাণ বাইক্কা বিল। পানিতে নানা প্রজাতির পাখির জলকেলি, শাপলা আর পদ্মফুলের মেলা বিলটির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। দূর থেকে পানিতে সাদা বকের এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে মাছ শিকার কিংবা মাছরাঙার মাছ ধরার দৃশ্য এক অনন্য সুন্দর হয়ে ধরা দেয় এখানে। বিশেষ করে শীত মৌসুমের পুরোটা সময় পাখির কলকাকলীতে মুখর থাকে চারপাশ।
এই বিলের উল্লেখযোগ্য পাখি পাতি চ্যাগা, পানকৌড়ি, কানিবক, ধলাবক, রাঙ্গাবক, দলপিপি, নেউপিপি, পান মুরগি, বেগুনি কালেম, কালোমাথা কাস্তেচরা, শঙ্খচিল, ভূবনচিল, বাংলা শকুন, পালাসীকুড়া ঈগল ইত্যাদি। শীত মৌসুমে অতিথি হয়ে এখানে আসে নানা জাতের পাখি। এদের মধ্যে গেওয়ালা বাটান, মেটেমাথা চিটি আর কালাপঙ্খ ঠেঙ্গী, ধলা বালি হাঁস, পাতিসরালী, রাজসরালী, মরচেরং ভূতি হাঁস, গিরিয়া হাঁস, ল্যাঙ্গা হাঁস, বড়গুটি ঈগলসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এছাড়া বাইক্কা বিলে পাওয়া যায় সুস্বাদু মাখনা, শালুকসহ নানা স্বাদের, নানা বর্ণের জলজ ফল।
শুধু পাখি নয়, এই জলাভূমি মাছের জন্য একটি নিরাপদ অভয়াশ্রম। ‘ইউএসএইডি’র অর্থায়নে প্রকল্পের মাধ্যমে বাইক্কা বিলে গড়ে তোলা হয়েছে মাছ ও পাখির স্থায়ী অভয়াশ্রম। বিলটি রক্ষণাবেক্ষণ করছে সমন্বিত রক্ষিত এলাকা সহ-ব্যবস্থাপনা প্রকল্প আইপ্যাক।
বাইক্কা বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলায় দেশের বিলুপ্তপ্রায় রুই, গনিয়া, কালিবাউস, দেশি সরপুঁটি, কানি পাবদা, ফলি, রিটা, রানী, টাকি, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে। অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওরে ছড়িয়ে পড়ে।
এই বিল পাখি আর মাছের জন্যই শুধু নয়, অন্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে তৈরি হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। এ টাওয়ার থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে বিলের পাখি কাছ থেকে দেখার সুব্যবস্থা রয়েছে।
বাইক্কা বিলের পর্যবেক্ষণ টাওয়ারের উপরে বসে সূর্যাস্ত দেখা যায়। সূর্যটা আস্তে আস্তে টুপ করে পানির মধ্যে ডুবে যায়। বাইক্কা বিল পর্যটকদের একদম প্রকৃতির ভেতরে ঢুকিয়ে দেয়। একবার ঢুকে গেলে আর বের হতে ইচ্ছে করবে না কারও। যারা প্রকৃতিপ্রেমী এবং পাখির ছবি তুলতে ভালোবাসেন, তাদের বাইক্কা বিলে যেতেই হবে।
বাইক্কা বিলে বেড়াতে আসা পর্যটক সিলেট বাইকিং কমিউনিটির ফাউন্ডার এডমিন শহীদ জামান জানান-শীত মৌসুমে বাইক্কা বিল দেখতে অপরুপ লাগে। অতিথি পাখিদের আগমনে বাইক্কা বিল অপরূপ সৌন্দর্যে সেজেছে। তাই আমরা বাইকারদের নিয়ে প্রতি শীত মৌসুমে বাক্কা বিলের সৌন্দর্য উপভোগ করতে আসি।
বাইক্কা বিল বড়গাংগিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিন্নত আলী বলেন, ২০০৩ সালে প্রায় ২৫০ একর আয়তনের জলাভূমিকে বাইক্কা বিল অভয়াশ্রম ঘোষণা করে ভূমি মন্ত্রণালয়। তখন এখানে নিষিদ্ধ করা হয় মাছ ধরা ও জলজ উদ্ভিদ আহরণ। এরপর ধীরে ধীরে বাইক্কা বিল পাখির অভয়াশ্রম হয়ে ওঠে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

