মাছের দাম বাড়তি, মাংস-সবজি স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি হলেও নতুন করে কোন সবজির দাম বাড়েনি। তবে বাজারে মাছের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় মাছের দাম বাড়ছে। স্থিতিশীল রয়েছে মাংসের বাজার।
বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এই সবজি কৃষকের কাছ থেকে হাত বদলে ভোক্তার কাছে পৌঁছতে দাম কয়েকগুণ বেড়ে যাচ্ছে। হাত বদলের এই প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও ঠকছেন কৃষক। অনেক ক্ষেত্রে তারা উৎপাদন মূল্যও পাচ্ছেন না। অন্যদিকে বেশি দাম দিয়ে খুচরা বাজার থেকে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। অর্থাৎ ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থার কারণে মাঠে কৃষক ও বাজারে ভোক্তাদের ঠকতে হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর কাঁচাবাজার, মালিবাগ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম ১০০-১১০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, লাল টমেটো ৯০-১০০ টাকা, গাজর ১০০-১১০ টাকা, ফুলকপি ৬০-৬৫ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, মুলা ৪৫-৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, ঝিঙে ৫০,শীতের লম্বা লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর রেলগেট বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. কামালউদ্দীন বলেন, বাজারে অনেক রকমের শীতের সবজি । দেখলেই কিনতে ইচ্ছে করে। কিন্তু দাম কমছেইনা। সবজি বিক্রেতা কেরামত আলী বলেন, আমরা পাইকারি বাজার থেকে শীতের সবজি বেশি দামে কিনে আনি। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়।
ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। এ সময় ইলিশ মাছ ধরা ও বিক্রি করার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বাজারে ইলিশ মাছ না থাকায় হঠাৎ করে বেড়ে গেছে অন্যান্য মাছের দাম। মাছের প্রকার ও বাজারভেদে কেজিতে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
আজকের বাজারে মাঝারি আকারের প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা কেজি দরে। অথচ এই আকারের রুই মাছের দাম কিছুদিন আগে ছিল ২৬০-২৮০ টাকার মধ্যে। প্রতি কেজি বড় আকারের রুই মাছ ৩৫০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। যা সপ্তাহখানেক আগেও প্রতি কেজি ৩০০-৩৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। আর ছোট আকারের রুই মাছ প্রতি কেজি এখন ২০০-২২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে যা কিছু দিন আগেও বিক্রি হয়েছিল ১৮০ টাকা বা তারও কমে।
গত এক-দেড় মাসে রাজধানীর যে কোনো মাছের বাজারে অন্যান্য মাছের চেয়ে ইলিশের সরবরাহ ও চাহিদা ছিল বেশি। এক পর্যায়ে ইলিশ বেশ সস্তা হয়ে যাওয়ায় মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল কিনতে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে ইলিশ না থাকায় অন্যান্য মাছের দাম কিছুটা বেড়েছে। মাছের সরবরাহও কম থাকায় মাছের দামও বাড়তি।
বাজারে অন্যান্য মাছের মধ্যে বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০ ,তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০ , পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১৪০-১৫০ টাকা এবং সরপুঁটি ১৬০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে প্রতিকেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসি ৭০০ থেকে ৭২০ টাকা, দেশি মুরগি প্রতিটি সাড়ে তিনশ থেকে চারশ টাকা আর প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










