মাত্র ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন কিনুন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
অনেকেই চায় সামর্থের মধ্যে ভালো মোবাইল কিনতে। বর্তমানে অনেক কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে। মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলো ১০ হাজার টাকার নিচে অনেক ভালো স্মার্টফোন বাজারজাত করছে।
আজ আপনাকে জানাবো ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোনের খবর।
রেডমি ৯এ
শাওমির রেডমি ৯এ স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ফোনটি দিয়ে বিনোদন উপভোগ করা যাবে। রেডমি ৯এ ডিভাইসে আরও আছে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি২৫, অক্টা-কোরের গেইমিং চিপসেট।
এছাড়া রয়েছে স্পোর্টস এআইসম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সঙ্গে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রেডমি ৯এ পাওয়া যাচ্ছে গ্রানাইট গ্রে, পিকক গ্রিন ও ব্লু স্কাই কালার ভ্যারিয়েন্টে।
২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে রেডমি ৯এ এর দাম ৮,৭৯৯ টাকা।
রিয়েলমি সি১১
রিয়েলমি সি১১ স্মার্টফোনে রয়েছে নাইটস্কেপ মোড। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোনে রিভার্স চার্জিং সুবিধা থাকায় মাইক্রো ইউএসবি ওটিজি দিয়ে অন্যান্য ফোনও চার্জ করা যাবে।
৮৮.৭ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতে এতে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এআই ডুয়াল ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২) মূল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে চমৎকার সব সেলফি। রিয়েলমি সি ইলেভেনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ প্রসেসর ও ২ গিগাবাইট র্যাম।
২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে রিয়েলমি সি১১ এর দাম ৯,০৯০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর
এই ফোনে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডুয়াল সিমের ফোনের উভয় সিমে ফোরজি ব্যবহার করা যায়। প্রসেসর হিসেবে রয়েছে ১.৬ গিগাহার্জ এর ইউনিসক প্রসেসর। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোনে চলে ওয়ান ইউআই ৩.১ কোর দ্বারা।
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনের পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে সর্বোচ্চ ৩০এফপিএস এ ১০৮০পি রেজ্যুলেশনে ভিডিও করা যাবে। সেলফি ক্যামেরা হিসেবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর দাম ৯,৬৯৯ টাকা।
ভিভো ওয়াই১ এস
৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোন চলে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। স্ক্রিনের সাইজ ৬.২২ ইঞ্চি। ভিভো ওয়াই১ এস এর সামনে ৫ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভিভো ওয়াই১ এস এর দাম ৯,৯৯০ টাকা।
ওয়ালটন প্রিমো এনএফ ফাইভ
এই ফোরজি স্মার্টফোনের সামনে ৮ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৬.৮২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনের রেজ্যুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ওয়ালটন প্রিমো এনএফ ফাইভ এর দাম ৯,১৯৯ টাকা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

