মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকা জরুরী : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদক নির্মূলে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি-সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্সের কথা বলেছেন। জঙ্গি ও সন্ত্রাস দমনে গণমাধ্যম আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোরাল ভূমিকা পালন করেছে। মানুষ এখন মাদক থেকে মুক্তি চায়। তাই মাদক নির্মূলেও গণমাধ্যমের অগ্রণী ভূমিকা জরুরী।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য সাগুপ্তা ইয়াসমিন এমিলি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন ও প্রকাশক গাজী আহমদুল্লাহ।
মাদক নির্মূলে ‘মাদক নিয়ন্ত্রন আইন’ যথোপযুক্ত হয়েছে উল্লেখ করে আসাদুজ্জমান খান কামাল বলেন, ‘যেভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করেছি তেমনি করে মাদককে নির্মূল করব। সবাই সহযোগিতা করছে, গণমাধ্যম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা মিডিয়া অনেক ধরণের ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যম দেশের কথা বলবে, সমৃদ্ধির কথা বলবে, বাঙালির ঐতিহ্যের কথা বলবে, দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে।’
ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের কাজ নিয়মের বাইরে যারা অনিয়ম করছে তাদের মুখোশ টেনে উন্মোচন করা। সত্য প্রকাশই গণমাধ্যমের কাজ। গণমাধ্যমের অনেক ঝুঁকি থাকবে, চ্যালেঞ্জ থাকবে, সেগুলো মোকাবেলা করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে হবে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











