ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২১:৫৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

মাদক মামলায় পরীমণিসহ তিনজনের শুনানি সোমবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ শুনানি হবে সোমবার (১৫ নভেম্বর)। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অনুষ্ঠিত হবে চার্জশিট গ্রহণ শুনানি।

এ মামলার অন্য দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

পরীমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সৌরভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণ শুনানির দিন ধার্য করেন সোমবার (১৫ নভেম্বর)।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে বনানীর বাসা আটক করে র‌্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক জব্দ করে র‌্যাব। ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করে।

এরপর কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে জামিনে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি।