ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:৫৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

মাদকের অপব্যবহার রোধে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাদকের অপব্যবহার রোধে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৮ মার্চ) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাচনের সমস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জয়ী ও পরাজিত প্রার্থী দুজনে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করবেন।

তিনি বলেন, মনে রাখতে হবে জনগণ পরাজিত প্রার্থীকেও অনেক ভোট দিয়েছে। দুজনে মিলেমিশে কাজ করলে জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে এবং এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।

কতিপয় ব্যবসায়ীদের আচরণ সম্পর্কে আবদুল হামিদ বলেন, কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছে। সুযোগ পেয়ে সুযোগের অপব্যবহার করছে কিন্তু এটা মোটেই উচিত না।

রাষ্ট্রপতি দেশ ও জনগণের স্বার্থে সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, হাওর এলাকায় জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে সকলকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, উজান থেকে আসা ঢলের সঙ্গে বালি এসে বিল, খাল ও নদীগুলো ক্রমান্বয়ে ভরে যাচ্ছে। এতে হাওরের জীবন-জীবিকা সংকুচিত হয়ে আসছে।

হাওর এলাকায় মাছের উৎপাদন কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মাছের প্রজননের প্রাক্কালে (এপ্রিল থেকে জুন মাস) মাছ না ধরার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, মাছের পোনা (ডিম) নষ্ট করা না হলে হাওর এলাকায় মাছের পরিমাণ বৃদ্ধি পেত। তিনি স্থানীয় প্রশাসনকে কারেন্ট জাল এবং মাছ ধরা নিয়ন্ত্রণ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, এ ব্যাপারে জনপ্রতিনিধি, শিক্ষক, জনগণ এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই সার্বিক পরিস্থিতি ভালো হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। এ সময় বঙ্গভবনের সচিবগণ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস