‘মাদার অব হিউম্যানিটি’ পদকের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার
ছবি : সংগ্রহ করা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতি বছর ৫টি সেক্টরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দেয়া হবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ নীতিমালার অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সভাশেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ নীতিমালায় প্রতি বছর ৫টি সেক্টরে পদক দেয়া হবে। ৫ ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব পদক দেয়া হবে। মনোনীতদের ১৮ ক্যারেটের ২৫ গ্রাম স্বর্ণপদকের পাশাপাশি ২ লাখ টাকাও দেয়া হবে।
প্রতি বছর ২ জানুয়ারি এ পদক দেয়া হবে। নির্ধারিত বাছাই কমিটির মাধ্যমে পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হবে।
পদক প্রদানের লক্ষ্যে জেলা পর্যায় এবং ঢাকায় দুটি কমিটি বাছাই কাজ করবে। আগামী বছরের জুলাই থেকে পদক প্রদানের কার্যক্রম শুরু হবে।
সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন জাতীয় তথ্য ও যোগযোগপ্রযুক্তির অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায় এবং প্রথম সংশোধিত প্রকল্প শীর্ষক) প্রকল্প, ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সংযোগ স্থাপন, ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, রেভিনিউ শেয়ারিংসংক্রান্ত প্রকল্প জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয় সভায়।
পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গৃহীত হয়।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস









