মাদ্রিদ ওপেন টেনিস, সরে দাঁড়ালেন সেরেনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৪ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
মাদ্রিদ ওপেন টেনিস থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।
প্রথম সন্তানের জন্মের কারণে এক বছর টেনিস থেকে দূরে ছিলেন সেরেনা। তবে চলতি বছরের মার্চে ইন্ডিয়ান ওয়েলস দিয়ে আবারো কোর্টে ফিরে আসেন তিনি। ঐ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন।
এরপর মিয়ামি ওপেনেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তারকা খেলোয়াড়। প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাকে।
তাই নিজের বর্তমান পারফরমেন্সে মোটেও খুশি নন সেরেনা। এজন্য ক্লে কোর্টে খেলার জন্য এখনো পুরোপুরিভাবে প্রস্তুত নন সেরেনা। ফলে মাদ্রিদ ওপেনে না খেলার সিদ্ধান্ত নিলেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা।
ইতোমধ্যেই মাদ্রিদ ওপেনের আয়োজকদের চিঠি দিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা। সেরেনার নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন আয়োজক কমিটির পরিচালক মানোলো সানতানা।
মানোলো সানতানা বলেন, ‘সেরেনার অনুপস্থিতিতে আমরা দুঃখিত। সে ক্রীড়াঙ্গনের অন্যতম একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। আশা করছি ভবিষ্যতে তাকে এখানে আবারো আমরা দেখতে পাবো।’
মাদ্রিদ ওপেনে এখন পর্যন্ত দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা। ২০১২ ও ২০১৩ সালে টানা দু’বার শিরোপা জয় করেন তিনি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











