মানবাধিকারকর্মী সুলতানা কামালের জন্মদিন আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার
মানবাধিকারকর্মী সুলতানা কামাল
সুলতানা কামাল একজন বাংলাদেশী মানবাধিকারকর্মী এবং রাজনীতিবিদ। তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন আহমেদের সময়ে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ-এর উপদেষ্টা ছিলেন। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ইয়াজুদ্দিন আহমেদের সাথে দেশে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ধারাবাহিক মতবিরোধের কারণে পদত্যাগকৃত তিনজন উপদেষ্টার মধ্যে তিনি একজন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
সুলতানা কামাল জন্মগ্রহণ করেন ১৯৫০ সালে। তার বাবা কামাল উদ্দিন আহমেদ এবং মা দেশের প্রখ্যাত নারীনেত্রী ও কবি সুফিয়া কামাল। সুলতানা কামাল লীলা নাগের নারীশিক্ষা মন্দিরে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি ঢাকার আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার স্বামীর নাম শ্রী সুপ্রিয় চক্রবর্তী।
সঙ্গীত কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন সুলতানা কামাল। তিনি বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বাংলাদেশ টোব্যাকো কোম্পানীতে নিযুক্ত হন। ১৯৭৬ সালে তিনি সিলেটের খাদিমনগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন। তিনি ১৯৭৮ সালে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। তিনি নেদারল্যান্ড থেকে ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি হংকংয়ে ভিয়েতনামী ভাসমান লোকজনের উপর জাতিসংঘের আইনি পরামর্শক হিসেবে কাজ করেন। তিনি ২০১৬ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের মহান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সুলতানা কামাল কাজ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ হাসপাতালে। আহত বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সেবা করবার জন্য স্থাপিত হাসপাতালটি গড়ে তুলবার সময় থেকে শুরু করে যুদ্ধ শেষ হবার সময় পর্যন্ত সুলতানা কামাল (লুলু), তার ছোটবোন সাঈদা কামাল (টুলু), বেশ কয়েকজন নারী-যুবকসহ লন্ডন প্রবাসী দুজন ডাক্তার (ডা. মবিন এবং ডা. জাফরুল্লাহ) অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সুলতানা কামালের তেমন কোনো নার্সিং প্রশিক্ষণ ছিল না। তবে ছিল অদম্য ইচ্ছাশক্তি আর অপার সাহস। সেবা আর ভালোবাসা দিয়ে তারা সুস্থ করে তুলেছেন আহত মুক্তিযোদ্ধাদের। দেশ স্বাধীন হবার পর তারা নিজ বাড়িতে ফিরে আসেন।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


