মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লা*শের পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)।
রোববার (৬ এপ্রিল) মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহাররঞ্জন গোস্বামীর মেয়ে। তিনি স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে রাজধানী উত্তরায় বসবাস করতেন। অলক রঞ্জন একটি বায়িং হাউসে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে।
ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরপর মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, নিহতের বাবা নিহাররঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটি গোস্বামীর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা কার্টন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









