ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী-পুত্রকে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মজনু মিয়া নামে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভিন বেগম (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৬)। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত পারভীনের শ্বশুর আবদুর রহমান বলেন, কাউন্নারা গ্রামের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে শ্বশুর–শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। একটি ইউনিটে পারভীনের সাথে তার শ্বশুর ও শাশুড়ি থাকেন।বুধবার খাওয়া–দাওয়া শেষে রাত ১০টার দিকে সবাই ঘুমাতে যান। পারভীন ছেলে নূর হোসেনকে নিয়ে ঘুমাতেন। ভোরে নূর হোসেন দাদার কাছে আরবি পড়ত। ভোরে ফজরের নামাজের পর আরবি পড়তে না আসায় খোঁজ নিতে যান দাদা আবদুর রহমান। গিয়ে পারভীনের ঘরের দরজা খোলা পান। ভেতরে ঢুকে দুইজনের লাশ দেখতে পান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, রাতের কোনো এক সময় পারভিন ও তার ছেলে নূর মোহাম্মদকে হত্যা করা হয়। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

তবে, কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

-জেডসি