মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই আমার বড় লক্ষ্য: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা নস্যাৎ করে দিতে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখাই হবে সরকারের মূল প্রচেষ্টা।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার (১৭ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের প্রতিনিধি টিম শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সৎ উদ্দেশ্যে কাজ করলে যে কোনো জায়গাতেই সফলতা নিয়ে আসা সম্ভব হয়, সেটা মেনেই আমি কাজ করি। দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই আমার বড় লক্ষ্য।’
শেখ হাসিনা বলেন, ভোটের অধিকার আর গণতন্ত্র কবে ছিল এই দেশে? ৭৫-এর পর তো ভোট চুরির সংস্কৃতি গড়ে উঠেছিল। অথচ বিভিন্ন সংস্কারের মাধ্যমে নির্বাচনকে গণমুখী করে মানুষকে ভোটাধিকারের বিষয়ে সচেতন করতে কাজ করেছে কেবল আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘স্বচ্ছ ব্যালট বাক্স থেকে ছবিসহ নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও ন্যাশনাল আইডি কার্ড; সবই তো আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। তারপরও কেউ যদি আমাদের ভোটাধিকার আর গণতন্ত্রের ছবক দিতে আসে; তাদের বিষয়ে আসলে কিছুই বলার নাই আর।’
ভোট ডাকাতরা এখন গণতন্ত্র আর ভোটের অধিকারের কথা বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অবৈধভাবে জন্ম নেয়া দলের কাছে শুনতে হয় এ সমস্ত কথা। এগুলো মাঠের কথা মাঠেই থাকবে; আমরা থাকবো জনতার সঙ্গে। কারণ জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করেই তো আমরা ক্ষমতায় এসেছি। মানুষের ওই বিশ্বাস-আস্থাটাই আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি নেই। দেশের জনগণই আওয়ামী লীগের একমাত্র বন্ধু, এই কথাটা সবাইকে স্মরণে রাখতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাসন জীবন থেকে ফিরে এসে, কোনো স্বজনকে নয়, পাশে পেয়েছিলাম এ দেশের অগণিত মানুষকে। সেই থেকে জনগণ আর দলই আমার পরিবার।’
আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জনগণের জন্য কাজ করে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘তারা আসলে লুটেরা দল। ধন-সম্পদ কারও চিরদিন থাকে না। মরলে সবাইকে মাটির নিচে যেতে হবে। কেউ কিছু নিয়ে যেতে পারে না। বেশি করলে...বদনামটা নিয়ে যেতে হয়। কাজেই সেটা যেনো না হয়।’
তিনি বলেন, খুনি-সন্ত্রাসী-যুদ্ধাপরাধীদের দল কখনও যেনো আর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











