মামলা না তোলার ‘শাস্তি’, মাকে পিটিয়ে খুন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
মামলা না তোলার ‘শাস্তি’, মাকে পিটিয়ে খুন
নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে পিটিয়ে খুন করল নির্যাতিতার মাকে। গুরুতর আহত নির্যাতিতার এক আত্মীয়াও। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। পলাতক আরও দুই। খবর আনন্দবাজার পত্রিকার
জানা গেছে, এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ২০১৮ সালে গ্রেফতার করা হয় অভিযুক্ত এই ছ’জনকে। সেই মামলায় অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়েছে সপ্তাহখানেক আগে। অভিযোগ, ছাড়া পেয়েই পুরনো মামলা তুলে নেওয়ার জন্য তারা চাপ দিচ্ছিল নির্যাতিতার পরিবারের উপর। কিন্তু মামলা তুলতে রাজি না হওয়ায় গত ৯ জানুয়ারি নির্যাতিতার মা, ৪০ বছরের ওই মহিলাকে রাস্তায় ফেলে নির্মম ভাবে পেটায় ছয় অভিযুক্ত। মারধর করা হয় তাঁদের এক আত্মীয়াকেও। এক সপ্তাহ হাসপাতালে থাকার পর শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে ওই মহিলার। মারধরের সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম আবিদ, মিন্টু, মাহবুব, চাঁদ বাবু, জামিল ও ফিরোজ। ২০১৮-তে ওই নারীর ১৩ বছরের মেয়েকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে এই ছ’জনের বিরুদ্ধে। সেই ঘটনার জের ধরে তাদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল পুলিশ।
গত ৯ জানুয়ারি স্থানীয় আদালত থেকে জামিনে ছাড়া পায় অভিযুক্তরা। তার পর মাতাল অবস্থায় চড়াও হয় নির্যাতিতার পরিবারের উপর। নির্যাতিতার মাকে লাঠি, ইট দিয়ে মারা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল কুর্তা পরিহিত ৪০ বছরের নারী রাস্তায় পড়ে রয়েছেন। তার মুখে লাথি মারছে এক অভিযুক্ত। বাকিরাও দাঁড়িয়ে আছে পাশে। নির্যাতিতার বোনকেও হেনস্থা করা হয়।
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন