মার্কিন কংগ্রেসে হামলায় ‘হৃদয়ভঙ্গ’ মেলানিয়ার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে মার্কিন কংগ্রেসে হামলা চালায় তার সমর্থকেরা। এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন ইতিহাসে নজিরবিহীন এ ঘটনায় বিক্ষুব্ধ হলেও সমর্থকদেরই প্রশংসা করেন তিনি। তবে কংগ্রেসের ক্যাপিটল হিলে হামলায় হতাশ হয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে পোস্ট করা এক চিঠিতে তিনি এ নিয়ে কথা বলেন। সমালোচকদের এক হাত নেওয়ার পাশাপাশি নিন্দা জানিয়েছেন এই হামলার।
৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলার পর এ প্রথম মুখ খুললেন মেলানিয়া। ওই চিঠিতে তিনি লেখেন, ‘গত সপ্তাহে যা ঘটেছে, তাতে আমি হতাশ। আমার হৃদয় ভেঙে গেছে।’
ফার্স্টলেডি আরও বলেন, ‘আমাদের ক্যাপিটলে যে সহিংসতা ঘটেছে, তাকে আমি নিন্দা জানাই। সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, অধিবেশন চলাকালীন কংগ্রেসে হামলার সময় মেলানিয়া ফটোশুটে ব্যস্ত ছিলেন। ওই হামলা নিয়ে তিনি নীরব ছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন।
চিঠিতে এই সমালোচনার কড়া জবাব দিয়ে তিনি লিখেন, ‘এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যেও আমাকে নিয়ে কুরুচিপূর্ণ জল্পনা, লাগামহীন ব্যক্তি আক্রমণ এবং ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অভিযোগ করা হয়েছে।
মেলানিয়া বলেন, ‘এগুলো (সমালোচনা) তারাই করেছে, যারা আলোচনায় থাকতে চায় এবং যাদের কোনো উদ্দেশ্য আছে। অথচ দেশ ও দেশের মানুষদের নিরাময়ের এটাই সময়। এই সময়কে ব্যক্তিগত লাভের জন্য কাজে লাগানো উচিত নয়।’
ক্যাপিটল হিলে হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত পাঁচজনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
মেলানিয়া লেখেন, ‘আমি তাদের আমি স্মরণ করছি। তাদের পরিবারের সদস্যরা যেন এই কঠিন সময় পার করার শক্তি পান, সেই প্রার্থনা করি।’
পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনে শান্ত থাকার জন্য টুইটারে আহ্বান করেছিলেন মেলানিয়া।
কিন্তু ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় তিনি চুপ ছিলেন। তার ব্যক্তিগত কর্মকর্তারা এ নিয়ে টুইটারে পোস্ট দিতে বললেও তিনি তা করেননি। সেদিন রাতেই পদত্যাগ করেন মেলানিয়ার চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম।
-জেডসি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










