ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১০:৪৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর

মার্কিন চাপের মধ্যেও সক্ষমতা অর্জন করছে ইরান: সিআইএ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের হুমকি ও পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার পরও ইরান বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতা অর্জন করছে বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জিনা হাসপেল।  একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, পরমাণু ক্ষেত্রে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে। খবর পার্সটুডের।  

মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় জিনা হাসপেল আরো বলেন, পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার জন্য ইরান কিছু সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এ মুহূর্তে তারা কৌশলগতভাবে সহযোগিতা করছে, কিন্তু আমরা দেখছি তারা নিজেদের মধ্যে বিতর্ক করছে কারণ তারা এ চুক্তি থেকে অর্থনৈতিক কোনো লাভ দেখছে না।

শুনানিতে হাসপেলের সঙ্গে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস অংশ নেন। তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের গোয়ন্দা বিভাগের লোকজন মনে করে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

-জেডসি