ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:২৯:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন নির্বাচন: আইনি লড়াইয়ের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

মার্কিন নির্বাচন: আইনি লড়াইয়ের সম্ভাবনা

মার্কিন নির্বাচন: আইনি লড়াইয়ের সম্ভাবনা

যে দু:স্বপ্নের পরিস্থিতির আশঙ্কা অনেকে করছিলেন, সেটিই এখন বাস্তবের দিকে এগুচ্ছে। জো বাইডেন বলেছেন তিনি জয়ের পথে আছেন আর ডোনাল্ড ট্রাম্প কোন প্রমাণ ছাড়াই ভোট চুরি আর প্রতারণার অভিযোগ তুলেছেন।

এভাবে চললে শেষপর্যন্ত ফলাফল আদালতে গড়াতে পারে এবং পরাজিত প্রার্থীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত ফল আসেনি, কিন্তু এটি পরিষ্কার যে নির্বাচনের পরও যুক্তরাষ্ট্র এখনো একটি চরম বিভক্ত জাতি হিসেবেই থাকছে।

আমেরিকান ভোটাররা একদিকে ট্রাম্পকে শক্তভাবে প্রত্যাখ্যানও করেননি, আবার তার আশানুযায়ী ব্যাপক কোন সমর্থনও তিনি পাননি। এই নির্বাচনে যেই জয়ী হোন না কেন, রাজনৈতিক যুদ্ধ চলতেই থাকবে।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, “সত্যি কথা বলতে গেলে আমরা নির্বাচনে জিতেছি”। তার  এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ডেমোক্র্যাট রাজনীতিকরা। 

নিউইয়র্ক থেকে পুন:নির্বাচিত হওয়ার সম্ভাবনায় থাকা কংগ্রেসম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ মিস্টার ট্রাম্পের দাবির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন এ দাবি 'অবৈধ, বিপজ্জনক ও একরোখা'। “ভোট গণনা করুন। ফলকে সম্মান করুন,” তিনি বলেছেন টুইটে। 

মিনেসোটার হাউজ রিপ্রেজেন্টেটিভ ইলহান ওমর ট্রাম্পকে ‘বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে মন্তব্য করেছেন তার টুইটে। বলেছেন, “আপনি ব্যালট গণনা বন্ধ করতে পারেননা”। 

তিনি আরও বলেন, “এটা কোনো একনায়কতন্ত্র নয়”। 

মিনেসোটার সিনেটর আমি ক্লোবুচার বলেছেন, “সব ভোট গুনতে হবে। আমরা গণতন্ত্রে বাস করি”। ট্রাম্পের বক্তব্যের পরপরই এ মন্তব্য করেন তিনি।