ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২০:৫৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন নির্বাচন: আলাস্কায় জয় পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কায় জয় পেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের এক সপ্তাহ পর এই অঙ্গরাজ্যে ফল সামনে এলো। তিনটি ইলেকটোরাল ভোট রয়েছে আলাস্কায়।

এই জয়ে ট্রাম্পের ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২১৭টি। যদিও প্রেসিডেন্ট হিসেবে আগেই জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।

৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর চারদিন পর শনিবার জো বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়।

এদিকে ৭৫ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট (৩৯.১%)।

নির্বাচনে জয়ী হয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের। যদিও ট্রাম্প এখনও পরাজয় মানতে নারাজ।

-জেডসি