মার্কিন নির্বাচন: ট্রাম্পের সমালোচনায় জাসিন্ডা-টুনবার্গ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের দ্বারপ্রান্তে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর সেটা বুঝতে পেরেই কিনা রাগের মাথায় একের পর এক টুইট করে যাচ্ছেন তিনি। একবার বলছেন, ভোট গণনা বন্ধ করতে। আবার বলছেন, নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। ট্রাম্পের এমন সব মন্তব্যে পর তার তীব্র সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন ও জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা টুনবার্গ। টুইটবার্তায় ভোট গণনা বন্ধ করতে বলার পর ট্রাম্পকে 'শান্ত' থাকার আহ্বান জানিয়েছেন ওই সুইডিশ কিশোরী। আর ট্রাম্পের জয় দাবিকে 'ভিত্তিহীন' উল্লেখ করে তার সমালোচনা করেন জাসিন্ডা। খবর ডেইলি মেইল ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার আগেই নিজেকে জয়ী দাবি করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির বিপক্ষে ভোট চুরি চেষ্টার অভিযোগ এনে ভোট গণনা বন্ধ করতে আদালতে মামলা করেন তিনি। এরই মধ্যে এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ভোট গণনা বন্ধ করুন। এর পরই গত বৃহস্পতিবার প্রতিক্রিয়া দেন জাসিন্ডা ও টুনবার্গ।
ট্রাম্পের টুইটবার্তা রি-টুইট করে জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা টুনবার্গ বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শান্ত হওয়া উচিত। এবং তার ক্রোধ সংক্রান্ত বিষয়কে ব্যঙ্গ করে গত বছরের একটি টুইট রিটুইট করেন। এক টুইটবার্তায় টুনবার্গ লিখেছেন, 'খুবই হাস্যকর। ডোনাল্ড ট্রাম্পের গাত্রদাহ বা খ্যাপামি সমস্যা নিয়ে তার অবশ্য কাজ করতে হবে। তারপর এক বন্ধুকে নিয়ে একটি ভালো পুরোনো মুভি দেখতে যেতে হবে। শান্ত হন ডোনাল্ড, শান্ত হন!
এরপর একই ধরনের টুইট করেন ট্রাম্প। ব্যাপারটিকে হাস্যকর বলেন ট্রাম্প। তিনিও টুইটে বলেন, শান্ত হন গ্রেটা, শান্ত হন।এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ১৭ বছর বয়সী গ্রেটাকে রাগ কমানোর পরামর্শ দেন ট্রাম্প। সে সময়ে বন্ধুর সঙ্গে পুরোনো কোনো সিনেমা দেখতে যেতেও বলেন তিনি। এবার তার এসব অপমানের সুদে-আসলে জবাব দিলেন গ্রেটা। গ্রেটার টুইটে দুই ঘণ্টায় চার লাখ ৫২ হাজারের বেশি লাইক পড়ে। ওই পরিমাণ সময়ে ট্রাম্পের টুইটে লাইক পড়ে গ্রেটার অর্ধেক।
ট্রাম্পের জয় দাবির পর দেশটিতে বিশৃঙ্খলার জন্য তাকে দায়ী করেছেন জাসিন্ডা। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী যুক্তরাষ্ট্র বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে। আর নির্বাচন-পরবর্তী তার দেশকে 'শান্ত মরূদ্যানের' সঙ্গে তুলনা করেছেন তিনি। গত মাসে নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন ৪০ বছর বয়সী লেবার পার্টির এই নেতা।
জাসিন্ডা বলেন, আমি যুক্তরাষ্ট্রের ভোটের ফলাফল পর্যবেক্ষণ করছি। তবে আমরা আমাদের সাম্প্রতিক নির্বাচনের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া ছাড়া আর কোনোভাবে তাদের সহায়তা করতে পারি না। এ সময় তিনি ট্রাম্পের জয় দাবিকে প্রতারণা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আমাদের বিশ্বাস ও আস্থা আছে। আমাদের বিশ্বাস ভোট গণনা চলমান থাকবে এবং একটি চূড়ান্ত ফলাফল ঘোষণা আসবে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, দেশটির গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য যত বড় চ্যালেঞ্জ আসুক না কেন তারা এগুলোর সমাধান করতে পারবে।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








