ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:২৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন নির্বাচন: বাইডেন ২২৩, ট্রাম্প ১৭৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দিকে পাওয়া অঙ্গরাজ্যের ইলেক্টোরালগুলোতে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

বিবিসি জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের ৩৩ টির ফলাফলে দেখা গেছে ৩২৫ টি ইলেক্টোরালের মধ্যে ২২৩ টি গেছে বাইডেনের ঘরে, ১৭৪ টি পেয়েছেন ট্রাম্প।

এর মধ্যে কেন্টাকি, ওকলাহোমা, টিনেসাস ও ওয়েস্ট ভার্জিনিয়াসজ ১৪টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ২০১৬ সালেও এসব রাজ্যে জয় পেয়েছিলেন তিনি।

অন্যদিকে নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ার, নিউ ইয়র্ক, রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ১২টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বাইডেন। এসব অঙ্গরাজ্যে ২০১৬ সালের নির্বাচনে জয় পেয়েছিলেন সে সময়ের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফল নির্ধারক হতে পারে অঙ্গরাজ্যগুলোতে বাইডেন-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি ভোটার।

-জেডসি