মার্কিন প্রেসিডেন্ট পদে শক্তিশালী প্রার্থী কমলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
হিলারি ক্লিনটনের পর আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য অন্যতম দাবিদার হয়ে উঠেছেন এক নারী। ডেমোক্র্যাট দলের এই প্রার্থীর আরেক পরিচয় তিনি ভারতীয় বংশদ্ভূত আমেরিকান। নাম তার কমলা। সিএনএন, গার্ডিয়ান।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই সারা আমেরিকা চষে বেড়াচ্ছেন কমলা। ওয়াশিংটনে তরুণদের একটি অনুষ্ঠানে নিজের নামের উচ্চারণ শেখাতে দেখা যায় তাকে। তিনি বলেন, ‘প্রথমে কমা তার পর লা যোগ করতে হবে। কমলা শব্দটি সংস্কৃত ভাষার।’
আলোচিত নারীর পুরো নাম কমলা হ্যারিস। তিনি ২০১৬ সালে প্রথম অ-শ্বেতাঙ্গ নারী সিনেটর হিসেবে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত হন কমলা। এর আগে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন।
কমলা হ্যারিসের মা শ্যামলা গোপাল ছিলেন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। তিনি আমেরিকায় ক্যান্সার নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে আলাপ হয় অর্থনীতির ছাত্র ডোনাল্ডের সঙ্গে। ডোনাল্ড ছিলেন জামাইকার নাগরিক। অল্প দিনেই তাঁদের আলাপ পরিণয়ে রূপান্তরিত হয়। ওকল্যান্ডে এই দম্পতির প্রথম সন্তান কমলা জন্ম নেয় ১৯৬৪ সালে।
প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাট দল থেকে তাঁর নাম ঘোষণা হতেই একটি ভিডিও প্রকাশ করেছেন সিনেটর কমলা। সেই ভিডিওতে তিনি বলেন, ‘আসুন এক সঙ্গে, হাত মিলিয়ে কাজ করি। নিজেদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিই। আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের দেশের জন্য।’
স্বাস্থ্য পরিষেবা, মধ্যবিত্ত জীবনধারণের দৈনন্দিন খরচ কমানো এবং অপরাধ দমনের বিষয়গুলির উপরেই প্রচারে জোর দেবেন বলে জানিয়েছেন কমলা।
জন্মভূমি ওকল্যান্ড থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন কমলা হ্যারিস। চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হবে প্রচার। প্রচারের প্রধান কেন্দ্র হবে মেরিল্যান্ডের বল্টিমোরে, দ্বিতীয় দফতরটি ক্যালিফর্নিয়ার ওকল্যান্ডে। ২০২০ সালের নির্বাচনের জন্য তাঁর স্লোগান, ‘মানুষের জন্য’।
অন্যদিকে আগামী নির্বাচনেও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী সেই ডোনাল্ড ট্রাম্প। তাঁর অন্যতম প্রধান সমালোচক কমলা নির্বাচনে কতটা এগুতে দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ডেমোক্র্যাট দল থেকে এখন পর্যন্ত ৮ জন প্রেসিডেন্ট পদের প্রার্থী হওয়ার দৌঁড়ে থাকছেন বলে জানা গেছে।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











