মার্কিন ভাইস প্রেসিডেন্টের সহযোগী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ৯ মে ২০২০ শনিবার
মার্কিন ভাইস প্রেসিডেন্টের সহযোগী করোনায় আক্রান্ত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিচারকের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এই নিয়ে গত দুদিনে হোয়াইট হাউজে দুজন কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার হোয়াইট হাউস কেটি মিলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। কেটি মিলার হোয়াইট হাউসের ওভাল অফিসে কর্মরত।
খবরে বলা হয়েছে, কেটির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়ার পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তারা আইওয়ার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা পেন্সের বিমান এয়ার ফোর্স টু থেকে তার ছয় সহযোগীকে নামিয়ে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ছয় সহযোগী সাম্প্রতিক সময়ে কেটির সংস্পর্শে এসেছিলেন।
তবে সহযোগী আক্রান্ত হলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।
এদিকে, দুই দিনের ব্যবধানে দুই কর্মীর কোভিড-১৯ শনাক্ত হওয়ায় হোয়াইট হাউসে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। সতর্কতার অংশ হিসেবে প্রতিদিনই ট্রাম্প ও পেন্সের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
হোয়াইট হাউস বলছে, ‘প্রেসিডেন্টের সুরক্ষায় সতর্কতার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে কেটি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘বেশ কিছুদিন আগে তার করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা হয়েছিল; তখন ভালোই ছিলেন। হঠাৎ করে আজ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।’
হোয়াইট হাউসে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন, ‘যা আপনি করতে পারেন, সতর্ক থাকতে পারেন। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পারেন।’
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











