মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিসন ঢাকা আসছেন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন আজ শনিবার (৬ আগস্ট) ঢাকায় আসছেন। চার দিনের সফরে নয়াদিল্লি হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি। বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধির সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে।
কূটনৈতিক চ্যানেলগুলো সূত্রে এসব তথ্য জানা যায়। চ্যানেলগুলো আরও জানাচ্ছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর গণমাধ্যমে প্রচার হোক সেটি চায় না ওয়াশিংটন। যার কারণে সিসনের সফরটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চাইছে না পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
কূটনৈতিক সূত্র বলছে, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ওয়াশিংটনের বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, খাদ্য নিরাপত্তা ইস্যুটি আলোচনায় আসবে। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থা, মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যু থাকবে আলোচনার টেবিলে।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট ও চীনের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সিসন ছাড়াও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পা রাখবেন। একইসঙ্গে অনেকটা হঠাৎ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে রয়েছে নানা আলোচনা।
জানা যায়, বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বড় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে সিসনের।
মূলত, ভারত, বাংলাদেশ ও কুয়েত সফরের অংশ হিসেবে ঢাকায় আসছেন সিসন। মঙ্গলবার (৯ আগস্ট) বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধির ঢাকা ছাড়ার কথা রয়েছে।
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











