মার্গারেটের রেকর্ড ভাঙবে সেরেনা: স্টেফি গ্রাফ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ফাইল ছবি
টেনিস কিংবদন্তি স্টেফি গ্রাফ আশা করছেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ন্যাম জয়ের রেকর্ড ভাঙতে পারবেন সেরেনা উইলিয়ামস। গ্রাফের সেরেনার আত্মপ্রত্যয়ী মনোভাব ও অভিজ্ঞতা তাকে রেকর্ড ভাঙতে সাহায্য করবে।
৩৭ বছর বয়সী আমেরিকান নাগরিক সেরেনা এ পর্যন্ত ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতে সেরেনা জার্মানির স্টেফি গ্রাফকে ছাড়িয়ে যান। গ্রাফ নিজের ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২২টি। মেলবোর্ন পার্কে সর্বশেষ শিরোপা জয়ের সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সেরেনা।
অভিজ্ঞতা থেকে স্টেফি গ্রাফ বলছেন, উইলিয়ামস এখনো আরও গ্র্যান্ড স্লাম জয়ের সক্ষমতা রাখেন।
এই জার্মান নাগরিক বলেন, আমি জানি না সে এখানেই রেকর্ডটি করতে পারবে কি না। তবে আমার বিশ্বাস সেটা করার সামর্থ্য আছে তার।
মেলবোর্ন হেরাল্ড সান পত্রিকাকে বৃহস্পতিবার কথাগুলো বলেন গ্রাফ।
আন্দ্রে আগাসিকে বিয়ে করে সংসারী হয়ে যাওয়া গ্রাফ ১৫ বছর পর প্রথমবারের মতো মেলবোর্নে রয়েছেন। বর্তমানে তিনি টেনিসের সঙ্গে যুক্ত নেই।
তিনি আরও বলেন, সেরেনার সার্ভ খুবই দুর্দান্ত অস্ত্র। আমি মনে করি, সে যেকোনো সময়ে বিপজ্জনক। তার যা অভিজ্ঞতা আছে, সে এখনো যে পরিমাণ দৃঢ়প্রতিজ্ঞ তাতে সে এ রেকর্ড করতেই পারে। তার শরীর যদি সায় দেয়, আমি বিশ্বাস করি তার বড় সুযোগ রয়েছে।
এদিকে সেরেনা উইলিয়ামস বৃহস্পতিবার ইউজিন বুচার্ডকে সরাসরি সেটে হারিয়ে ২৪তম গ্র্যান্ড স্ল্যামের সম্ভাবনা আরো জোরদার করেছেন।
অস্ট্রেলিয়ান ওপেনের ১৬তম বাছাই এই আমেরিকান ২০১৪ সালের উইম্বলডন ফাইনালিস্টের বিরুদ্ধে অনায়াসে জয়ী হন। যদিও সবকিছু সেরেনার অনুকূল ছিল না। তবে সেইসব প্রতিকূলতা কাটিয়ে সেরেনা জানান দেন কেন তাকে এবারের আসরে ফেবারিট ভাবা হচ্ছে।
সেরেনা এখন তৃতীয় রাউন্ডে বিশ্বের ৫৯তম খেলোয়াড় ইউক্রেনের ডায়ানা ইয়াসট্রেমস্কার বিরুদ্ধে খেলবেন।
উল্লেখ্য মার্গারেট কোর্ট তার ২৪টি গ্র্যান্ডস্লামের ১৩টিই জিতেছিলেন ১৯৬৮ সালের আগে। ওই বছরের পর মেয়েদের টেনিস পুরোপুরি পেশাদারিত্বে রূপ নেয়।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











