ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৭:৫৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

মালিতে স্থলমাইন বিস্ফোরণে ৬ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার

মালিতে স্থলমাইন বিস্ফোরণে ৬ নারী নিহত

মালিতে স্থলমাইন বিস্ফোরণে ৬ নারী নিহত

মালির দক্ষিণাঞ্চলে শুক্রবার স্থলমাইন বিস্ফোরণে ছয় নারী নিহত হয়েছেন। তাদের একজন ছিলেন গর্ভবতী। আর এটি ছিল সংঘাতপূর্ণ এ দেশে সর্বশেষ সহিংস ঘটনা। খবর এএফপি’র।

আঞ্চলিক সরকারি প্রসিকিউটর দ্রামানি দিয়ারা জানান, দক্ষিণাঞ্চলীয় সিকাসো অঞ্চলে অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিস্ফোরণে কেবলমাত্র অ্যাম্বুলেন্সের চালক প্রাণে বেঁচে যান। তবে তিনি মারাতœকভাবে আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নির্বাচিত এক কর্মকর্তা এএফপি’কে বলেন, চালককে হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের বিভিন্ন ছবি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে প্রথম ছড়িয়ে পড়া ইসলামি জঙ্গি তৎপরতা দমনে দেশটি লড়াই করে যাচ্ছে। মালিতে এ সংঘাতে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।