ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১২:০০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

মালিতে ২০ হাজার অপহৃত নারী উদ্ধার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

মালির দক্ষিণাঞ্চল থেকে ২০ হাজার নারী এবং শিশুকে উদ্ধার করেছে বলে জানিয়েছে নাইজেরিয়ার দ্য ন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রহিবিশন অব ট্রাফিকিং (ন্যাপটিপ) নামে পাচার বিরোধী একটি সংস্থা। এদের মধ্যে অনেককেই যৌন দাসী হিসেবে বিক্রি করে দেয়া হয়েছিল বলেও জানায় সংস্থাটি।

ন্যাপটিপ জানিয়েছে, মালিতে ২০ থেকে ৪৫ হাজারের মতো নাইজেরিয়ান নারী রয়েছে যাদের তারা নাইজেরিয়ায় ফিরিয়ে আনতে ইচ্ছুক।

ন্যাপটিপের পরিচালক জেনারেল জুলি ওকাহ দোনলি বলেন, ‘নাইজেরিয়ার ছয়টি রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এসব নারীকে অপহরণ করা হয়েছে।’

জুলি ওকাহ বলেন, ‘হোটেলে বা অন্য কোথাও ভালো চাকরির প্রলোবন দেখিয়ে এসব নারীদের নাইজেরিয়া থেকে মালিতে নিয়ে যাওয়া হয়েছে। আবার কিছু মেয়েদের স্কুলে যাওয়ার সময় অপরহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।’

মালিতে ১০ লাখের মতো নাইজেরিয়ার বাসিন্দা রয়েছে। এদের মধ্যে ২০ হাজারের মতো পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন। তাদের গভীর বনের মধ্যে এমনভাবে রাখা হয়েছে যেন তারা পালাতে না পারে। একই সঙ্গে সর্বক্ষণই তাদের নজরদারির ওপর রাখা হয়। এটা সত্যিই খুব ভয়াবহ পরিস্থিতি।

এর আগে ২০১৪ সালে নাইজেরিয়ার চিবুক শহর থেকে ২৭৬ জনের বেশি স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।