মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে চুরির ঘটনা ঘটেছে। শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনার অলংকার চুরির অভিযোগ করেছে দোকানটির মালিকপক্ষ।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে দোকান মালিক অচিন্ত্য বিশ্বাস রমনা থানায় অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত রাতে একদল চোর দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সোনার অলংকার চুরি করে। মালিক জানিয়েছেন, প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।’
তিনি আরও জানান, মার্কেট ও দোকানের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে সিআইডির একটি টিম ঘটনাস্থলে তদন্ত করছে। তিনি বলেন, ‘আশা করছি দ্রুতই চোরচক্রকে চিহ্নিত ও গ্রেফতার করা সম্ভব হবে।’
পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে বোরকা পরা দুইজন ব্যক্তি শম্পা জুয়েলার্সের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ চুরি করে।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস জানান, ‘দোকানে প্রায় ৫০০ ভরি সোনা ছিল। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব এবং ১০০ ভরি বন্ধকি সোনা। এছাড়া প্রায় ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের ফোনে খবর পাই দোকানে চুরি হয়েছে। এসে দেখি সব নিয়ে গেছে।’
এদিকে একইদিনে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা সংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ২ নম্বর দোকান (লিলি গোল্ড হাউজ) ও ৩ নম্বর দোকানের দেয়াল ভেঙে ঢুকে ১২৫ ভরি সোনা ও নগদ আড়াই লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






