ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:০৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী-শিশুসহ ৩২ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে সাগরপথে আবার মানব পাচার শুরু হয়েছে। মালয়েশিয়া যাওয়ার সময় ৩২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে
উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ, গোলারচর ও শিলখালি উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আছাদুদ-জ্জামান চৌধুরী বলেন, দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ জন। এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি। রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, সাত শিশু ও ছয় জন পুরুষ।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, যাত্রীরা কেন কীভাবে ও কার মাধ্যমে সেখানে যাচ্ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উদ্ধার হওয়ার রোহিঙ্গাদের গত বছর মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে অাশ্রয় নেয় বলে জানিয়েছেন তিনি।

-জেডসি