মালয়েশিয়ার ২৬৯ রোহিঙ্গা সম্পর্কিত প্রস্তাব ঢাকার নাকচ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
মালয়েশিয়ার ২৬৯ রোহিঙ্গা সম্পর্কিত প্রস্তাব ঢাকার নাকচ
মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ২৬৯ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার জন্য ঢাকাকে অনুরোধ করবে বলে মালয়েশিয়ার। দেশটির এমন একটি পরিকল্পনার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশ তা সরাসরি নাকচ করে দিয়ে বলেছে, ঢাকা এই ব্যাপারে অনিচ্ছুক এবং তাদের এই প্রস্তাব মেনে নেয়ার বাধ্যবাধকতাও নেই।
রোহিঙ্গাদের ফিরিয়ে আনার ব্যাপারে মালয়েশিয়ার পরিকল্পনা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদনের প্রেক্ষিত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাসসকে জানান, বাংলাদেশ তাদের (রোহিঙ্গাদের) ফিরিয়ে আনবে না।
তিনি বলেন, বাংলাদেশ আর কোনো রোহিঙ্গার আশ্রয় প্রদানে বাধ্যও নয়, যদিও বর্তমানে দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করা হয়েছে।
মোমেন বলেন, কোনো রোহিঙ্গা মালয়েশিয়ার ভূখন্ডে ঢুকলে এবং সেখানে আটক হলে বাংলাদেশের কিছুই করার নেই। রোহিঙ্গারা কয়েক শতাব্দী ধরে মিয়ানমারের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক নয়।
এই সপ্তাহের শুরুতে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করায় প্রায় ৩ শ’ রোহিঙ্গাকে আটকের পর তাদের ফেরত নিতে বাংলাদেশকে অনুরোধ করে।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার রোহিঙ্গাদের দায়িত্ব ঢাকা পালন করবে না এবং আমরা বরং এখন বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয়ে থাকা ১১ লাখ রোহিঙ্গা অন্যত্র সরিয়ে নিতে বিশ্ব নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে স্বাগত জানাব।
তিনি আরো বলেন, অন্য দেশগুলোকেও রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্যও স্বাগত জানাই।
ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এর আগে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছেন, মালয়েশিয়ায় আটক রোহিঙ্গাদের দায়িত্ব মিয়ানমারের।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ান কর্তৃপক্ষ ২ শ’ ৬৯ রোহিঙ্গাকে গ্রেফতার করে এবং মালয়েশিয়ার উত্তর উপকূল থেকে মালয়েশিয়ান দ্বীপের কাছে একটি ভাঙা নৌকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকবকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, কুয়ালালামপুর অভিবাসীদের বাংলাদেশের ভাসান চর দ্বীপে স্থানান্তরের জন্য অনুরোধ করতে পারে যেখানে বাংলাদেশ এর আগে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের পরিকল্পনা করেছিল।
এতে আরও জানানো হয়, মালয়েশিয়া একটি তৃতীয় দেশে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-কে অনুরোধ করার পরিকল্পনা করেছে।
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











