মাশরাফিকে ফোন দিয়ে শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে ফোন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেল পৌনে চারটায় আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ট্রফির লড়াইয়ে নামার আগে টাইগারদের ফোন করে দুশ্চিন্তা মুক্ত থেকে মন খুলে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী কখনোই ট্রফি জয়ের কথা বলেন না। তিনি দলকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই।’
মাশরাফি আরও জানান, ‘অনেক সময়ই আমাদেরকে ফোন করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। বরাবরই এ রকমই বলেন। কখনোই বলেন না যে এবার চ্যাম্পিয়ন হতেই হবে।’
ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে যাওয়া বাংলাদেশ আরও একটি ট্রফির দুয়ারে। টাইগাররা এবার কি পারবে ফাইনালে বারবার হেরে যাওয়া হতাশা গুছাতে?
সবশেষ দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে, পাকিস্তান-শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। কিন্তু শিরোপার দুয়ারে গিয়ে ভারতের বিপক্ষে ৩ উইকেটে হেরে যায় মাশরাফিরা।
গত বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২২২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৭৯ রানে হেরে যায় বাংলাদেশ।
এর আগে ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ খেলেও মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











