ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:৪৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

মাশরাফির প্রচারণায় স্ত্রী সুমি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য ভোট চাইলেন তার স্ত্রী সুমনা হক সুমি। আসন্ন নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকার প্রতীকে লড়ছেন এই তারকা ক্রিকেটার।

আজ মঙ্গলবার সকাল থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বামীর জন্য নৌকা মার্কায় ভোট চান সুমি। 

এর আগে ২২ ডিসেম্বর ঢাকা থেকে মাশরাফির সঙ্গে দুই সন্তানকে নিয়ে নড়াইলে যান সুমি। পরদিন ২৩ ডিসেম্বর থেকে ভোটের মাঠে প্রচারণায় নামেন তিনি। 

তার সঙ্গে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সুমির বোনরাও। সুমির দুই বোন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। সুমিসহ তারাও তাদের নিজ বাড়ি লোহাগড়ার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত অবধি মাশরাফির জন্য ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ভোটারদের উদ্দেশে সুমনা হক সুমি বলেন, আমি আপনাদের মেয়ে, আপনাদের সন্তান। তাই আপনাদের মেয়ে জামাই মাশরাফি বিন মর্তুজাকে বিজয়ী করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। 

তিনি বলেন, বিপুল ভোটের ব্যবধানে আপনাদের জামাইকে জয়ী করবেন আপনারা। এটাই আপনাদের কাছে মেয়ে হিসেবে আমার চাওয়া।