মাস্ক পরা নিশ্চিতে ঢাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত, জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর চারটি স্পটে একসঙ্গে চলে এই অভিযান। এগুলো হলো- শাহবাগ মোড়, ফার্মগেট মোড়, সিটি কলেজ মোড় ও মিরপুর।
রাজধানীর ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ মানুষই মাস্ক পরিধান করছেন। তবে একটা বড় অংশ এখনো মাস্কের ব্যাপারে উদাসীন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হলে অনেকেই বিভিন্ন অযুহাত দিয়ে বাঁচতে চাইছেন। তবে, ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন অঙ্কের জরিমানাসহ মাস্ক ব্যবহারে সচেতন করছেন। পাশাপাশি তাদের মধ্যে মাস্ক বিতরণ করছেন।
ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে। প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে সচেতনতামূলক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, ফার্মগেটের মতো জনবহুল একটা এলাকায় বেশিরভাগ মানুষকে মাস্ক পরিধান করতে দেখা গেছে। তবে অনেকেই এখনো এ ব্যপারে উদাসীন। কারো কারো সঙ্গে মাস্ক আছে, কিন্তু পরছেন না। সবাইকে সচেতন করার জন্য এবং যারা মাস্ক পরছেন না তাদের সংশোধনের জন্য বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হচ্ছে।
মিরপুর দারুস সালাম এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচানার পাশাপাশি দরিদ্র শ্রেণির জনগণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








