ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১২:১৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বেশ কয়েকজনকে জরিমানার পাশাপাশি যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর ধানমণ্ডি, নিউমার্কেট, লালবাগ, মিরপুর, রমনা, হাতিরঝিল, প্রেসক্লাব, তেজগাঁও, ডেমরা, উত্তরা, গুলশান, বংশাল এবং ডেমরায় এই অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ মানুষই মাস্ক পরিধান করছেন। তবে একটা বড় অংশ এখনো মাস্কের ব্যাপারে উদাসীন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হলে অনেকেই বিভিন্ন অযুহাত দিয়ে বাঁচতে চাইছেন। তবে, ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন অঙ্কের জরিমানাসহ মাস্ক ব্যবহারে সচেতন করছেন। পাশাপাশি তাদের মধ্যে মাস্ক বিতরণ করছেন।

এর মধ্যে রাজধানীর ধানমণ্ডির ঝিগাতলায় অভিযান পরিচালনা করছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম।এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতে এই অভিযান চলমান থাকবে।

-জেডসি