মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির জানায়, জো বাইডেন অর্থনীতি, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। এদিকে দ্য বাইডেন টিম জানায়, প্রত্যেক মার্কিনের নিয়মিত ও বিনা মূল্যে পরীক্ষা নিশ্চিত করা হবে। বিভিন্ন কমিউনিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সহায়ক নির্দেশিকা দেওয়া হবে।
ডোনাল্ড ট্রাম্পের অধীনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে করোনাভাইরাস মহামারিকে যেভাবে হালকাভাবে দেখা হয়েছে বলে সমালোচনা রয়েছে। বিশেষ করে মাস্ক পরা ও সামাজিক দূরত্বকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়নি। যদিও বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রেই। জো বাইডেন ট্রাম্প প্রশাসনের এসব নীতিমালায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
বাইডেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে নিয়ম জারি করতে চান। বাইডেন জানান, মাস্ক পরলে হাজারো প্রাণ বাঁচবে। বাইডেন ঘরের বাইরে জনসমাগমস্থলে গেলে প্রত্যেক মার্কিনকে মাস্ক পরতে আহবান জানানোর পরিকল্পনা করেছেন। তিনি চান অঙ্গরাজ্যের গভর্নররা এবং স্থানীয় কর্তৃপক্ষ এটি বাধ্যতামূলক করবে।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুসারে বাংলাদেশ সময় সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯৯ লাখ ৬১ হাজার ৩২৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৭ হাজার ৫৬৬ জন। বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়েছে এক লাখ ২৫ হাজারের বেশি। তিন দিন ধরে সংক্রমণের এমন হার বজায় আছে।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








