মাহফিলের কারণে পেছাল আজকের জেএসসি পরীক্ষা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১৩ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ (শোকরানা মাহফিল) থাকায় জেএসসি ও জেডিসির নির্ধারিত পরীক্ষাগুলো পেছানো হয়েছে। তবে ‘অনিবার্য কারণবশত’ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পেছানোর বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ৪ নভেম্বর (আজ) রোববারের অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত নবম শ্রেণির (ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল) চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে সম্প্রতি আইন করে সরকার। এজন্য আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে সারাদেশের ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসার ১৪ লাখ শিক্ষার্থীর পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন শাহ আহমদ শফী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানও আছে। সব মিলিয়ে পরীক্ষার্থীরা কোনো রকম বিড়ম্বনায় পড়ুক সেটা আমরা চাই না। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা পেছানো হয়েছে।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন জেএসসি এবং মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষা শুরু হয়। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











