ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৮:৪৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

মায়ের গর্ভে গুলিবিদ্ধ ‘সুরাইয়া’ শঙ্কামুক্ত

আপডেট: ০২:১২ পিএম, ৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

glHAiqsqPGZNস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মাগুরায় মায়ের পেটে ২৩ শে জুলাই গুলিবদ্ধ হওয়ার পর শিশুটিকে নিয়ে শঙ্কিত ছিল সবাই। অবশেষে সেই শঙ্কার অবসান হল। জন্মের ১৪ দিন পর মায়ের কোলে ফিরেছে শিশুটি। এতদিন ধরে যে ছিল ‘বেবি অব নাজমা’ এখন তার বাবার দেওয়া নাম সুরাইয়া। ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষও জানাল অনেকটাই সুস্থ সুরাইয়া। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, এখন অনেকটা উন্নতি হয়েছে। আশাকরি আরো উন্নতির দিকে যাবে। সবচেয়ে বড় কথা হল সে এখন 'আউট অব ডেঞ্জার'। হাসি ফিরে এসেছে বাবার মুখেও। তবে জানালেন হত্যাকারীদের হুমকির কথা। সুরাইয়ার বাবা বাচ্চু ভূইয়া বলেন, বিনামূল্যে মেয়ের চিকিৎসা সেবা পেয়ে আমি অনেক খুশি। কর্তৃপক্ষ বলেছে প্রয়োজনে বিদেশে নেওয়া হবে। তবে এখনো আসামীদের হুমকির মুখে আছি। শিশুটিকে আজ বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজে দেখতে এসেছিলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এ ঘটনার জন্য সরকারের সমালোচনা করেন। ০৬.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়