ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:১১:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

মায়ের পাশে শায়িত আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪১ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার

আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু

চট্টগ্রামে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন রুপালি গিটারের গায়ক আইয়ুব বাচ্চু। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাদ আছর চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার চতুর্থ জানাজা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মুসল্লি অংশ নেন।


এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে মরদেহ পৌঁছায় কিংবদন্তি এ সঙ্গীতশিল্পীর। সেখানে ১০টা ৫০ মিনিটে মরদেহটি গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

পরে ১১টা ১০ মিনিটে মরদেহবাহী গাড়ি দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়। দুপুর সোয়া ১২টায় মাদারবাড়িতে তার মরদেহ পৌঁছায়। এদিন প্রিয় শিল্পীকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে হাজির হন হাজার হাজার ভক্ত-অনুরাগী।

 

মাদারবাড়ি থেকে দুপুর ২টা ৩০ মিনিটে বাচ্চুর মরদেহবাহী গাড়িটি রওয়ানা হয় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের উদ্দেশে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে তার মরদেহ রাখা হয়।

 

শ্রদ্ধা নিবেদন শেষে এলাকার জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে বাদ আছর অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা।

 

এর আগে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন রুপালী গিটারের শিল্পীকে। পরে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। পরে সেখান থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হয় তার প্রিয় স্থান এবি কিচেনে।


এর পর রাজধানীর তেজগাঁও এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের অফিসে নেওয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। পরে আবারও স্কয়ার হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয় কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর মরদেহ।