মায়ের সম্মানার্থে অবসরে আজমুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩৭ এএম, ৩০ জুন ২০১৮ শনিবার
মায়ের সম্মানের কথা চিন্তা করে মাত্র ২৩ বছর বয়সে জাতীয় দল থেকে অবসরের সিদ্বান্ত নিলেন ইরান ফুটবল দলের স্ট্রাইকার সরদার আজমুন। দেশের হয়ে ৩৬ ম্যাচে এখন পর্যন্ত ২৩ গোল করা আজমুনকে ‘ইরানের মেসি’ হিসেবে বিবেচনা করা হয়।
চলতি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলে ইরান। সেখানে তাদের প্রতিপক্ষ ছিলো স্পেন, পর্তুগাল ও মরক্কো। ৩ খেলায় ১টি করে জয়-ড্র-হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে ইরান। মরক্কোর বিপক্ষে ১-০ গোলে জিতলেও একই ব্যবধানে স্পেনের কাছে হার মানে তারা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী পর্তুগালের সাথে ১-১ গোলে ড্র করে ইরান।
এরপরই দেশটির ফুটবল প্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের সমালোচনায় মেতে ওঠে- যা ভালো লাগেনি আজমুনের। যার প্রেক্ষিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাই দিয়ে ফেললেন তিনি।
আজমুন বলেন, ‘ইরানের কিছু মানুষ আমাকে এবং দলের অন্যান্য খেলোয়াড়দের খুব বাজেভাবে গালিগালাজ করেছে। যা শুনে আমার মা অসম্মানিতবোধ করে অসুস্থ হয়ে পড়েছেন। এটি মোটেও প্রত্যাশিত ছিলো না। তাই আমার মায়ের সম্মান ও তার শরীরের কথা ভেবে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
এভাবে অবসর নেয়ার সিদ্বান্তটা হৃদয়বিদারক বলে মনে করেন আজমুন নিজেও। তিনি বলেন, ‘বিশ্বকাপে যথেষ্ট ভালো খেলেও আমাদের বাজে কথা শুনতে হচ্ছে। শুধুমাত্র আমরা খেলোয়াড়রাই নই, আমাদের পরিবারকে শুনতে হচ্ছে। এভাবে অবসর নেয়াটা সত্যিই যন্ত্রণাদায়ক।’
বিশ্বকাপ বাছাই পর্বে ইরানের হয়ে ১১ গোল করেছিলেন আজমুন। তবে বিশ্বকাপের মূল আসরে গ্রুপ পর্বে কোন গোলই করতে পারেননি তিনি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











