ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৩৭:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

মায়ের হাতে এক মাসের মেয়ে খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৮ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

পর পর দুইজন কন্যার জন্ম হওয়ায় নিজের এক মাসের কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে মেঘনা বেগম (২২) নামে এক পাষণ্ড মা।

আজ সোমবার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলার টেমা স্কুল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় শিশুটির দাদা মফিজউদ্দিন বাদী হয়ে বিকেলে মোহনপুর থানায় হত্যা মামলা করেছেন। পরে ঘাতক ওই মাকে পুলিশ গ্রেফতার করেছে।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে থানায় রেখে মেঘনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবুল কাশেম আজাদ জানান, টেমা স্কুল পাড়া গ্রামের ইসলাম আলীর মেয়ে মেঘনা বেগমের সঙ্গে তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয় তিন বছর আগে। তাদের সংসারে পর পর দুজন কন্যা সন্তান জন্ম নেয়। পর পর কন্যা হওয়ায় মানসিক অশান্তিতে ভুগছিলেন মেঘনা বেগম। দুই কন্যাকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন মেঘনা।

ওসি জানান, সোমবার দুপুরে সবার অজান্তে মেঘনা বাবার বাড়িতে তার এক মাসের কন্যা খাদিজা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মা মেঘনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।